নর্থ গার্ডেন স্কুল এন্ড কলেজ-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগতম।
শিশু স্বভাবতই জানতে চায়, শিখতে চায় এবং নিজের সামর্থ্য আবিষ্কার করতে চায়। বিদ্যালয়, শিক্ষক, পরিবার ও বৃহত্তর সমাজের দায়িত্ব হলো তার এই স্বাভাবিক অর্জনের অনুকূল পরিবেশ তৈরি করা। নর্থ গার্ডেন স্কুল এন্ড কলেজ সেই পরিবেশ নির্মাণে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে বিকশিত করে তাকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া। বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের একটি মনোরম পরিবেশে আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে মানসম্মত শিক্ষা এবং নৈতিক চরিত্র গঠনের লক্ষে কাজ করে যাচ্ছে।
আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল শিক্ষার সাথে নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটানো। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশু স্বতন্ত্র মেধার অধিকারী। দক্ষ শিক্ষক মণ্ডলীর নিবিড় তত্ত্বাবধানে আমরা শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলছি যাতে তারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে পারে।
অভিভাবকদের আস্থা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের এই পথচলায় আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।